Skip to content

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

অনলাইন ডেস্ক:

ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, তেল সংকটের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি সংকটের প্রভাবে এরই মধ্যে প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দেশে সারসংকট দেখা দেয়ায় খাদ্যশস্য উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এতে কৃষি ও খাদ্য উৎপাদন খাত বড় ধরনের সমস্যার মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে দাবি করে জামায়াতের এই নেতা বলেন, প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার কারণেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার সাহস পেয়েছে।

একই সঙ্গে দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলেও দাবি করেন হামিদুর রহমান আজাদ।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫