Skip to content

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

অনলাইন ডেস্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ২৬ সেপ্টেম্বর যুবদলের নেতাকর্মীদের অবস্থান এবং পরবর্তী ঘটনাপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও করা, রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রচলিত আইনের মাধ্যমে তার প্রতিকার করতে হবে।

জিএম কাদের বলেন, ২৬ সেপ্টেম্বর জাসদ কার্যালয়ে একটি সভা চলাকালে যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে অবস্থান নেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে সংবাদপত্রের খবর অনুযায়ী ২৭৮ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে ২৭ জনকে কোন সুনির্দিষ্ট মামলা ছাড়া বিশেষ ক্ষমতা আইনে আটক করে কারাগারে পাঠানো হয়।

জাসদ নেতাদের বক্তব্য অনুযায়ী সভাটি একটি দলীয় গতানুগতিক কর্মসূচির অংশ ও যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিয়ে করা হয়েছিল।

জিএম কাদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুনির্দিষ্ট  অভিযোগ থাকলে শুধুমাত্র তারাই এ ধরনের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার রাখেন। তিনি একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫