Skip to content

ব্রাজিলিয়ান ফুটবল তারকা কস্তা গাড়ি দুর্ঘটনার কবলে

স্পোর্টস ডেস্ক ॥
গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ব্রাজিলের ফুটবল তারকা ডগলাস কস্তা। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে স্বস্তির খবর হলো, বড় ধরণের কোনো আঘাত পাননি জুভেন্টাস ফরোয়ার্ড।

চলতি সপ্তাহে পারমার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর জুভেন্টাসের খেলোয়াড়রা গিয়েছিলেন দুই দিনের ছুটিতে। সেই ছুটি কাটিয়েই তুরিনে ফিরছিলেন কস্তা। উত্তর ইতালির ভার্সেলি প্রদেশের সান্থিয়ায় হাইওয়ে একটি রোড ক্রস করার সময় দুর্ঘটনার কবলে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা।

কস্তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল ৪৭ বছর বয়সী ফিয়েট পান্তো নামের এক ভদ্রলোকের গাড়ি। দুর্ঘটনায় কস্তা বড় আঘাত না পেলেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওই ব্যক্তিকে।

দুর্ঘটনায় কস্তার গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। তবে তিনি সুস্থ হিসেবেই বাড়ি পৌঁছেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন কস্তা। যেখানে তিনি সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন ভক্ত সমর্থকদের ।

ঘটনা আসলে কি ঘটেছিল, সেই বিষয়ে তদন্ত করছে ইতালির পুলিশ। তদন্তের পর হয়তো জানা যাবে, দোষটা কার ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫