Skip to content

আনুশকার মতো হুবহু দেখতে কে এই নারী?

বিনোদন ডেস্ক ॥
গত মাসের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল পাকিস্তানি সালমান খানের একটি ভিডিও।

ভিডিওটি দেখে যে কেউ প্রথমে ধরেই নিয়েছিল বলি ভাইজান সালমান খান করাচির এক রাস্তায় কার পার্কিংয়ে রাখা গাড়িগুলো সাড়িবদ্ধ করছেন।

সেই রেশ কাটতে না কাটতেই এবার পাওয়া গেল হালের জনপ্রিয় বলি অভিনেত্রী আনুশকা শর্মার হুবহু প্রতিরূপ।

একটি ছবিতে পাশাপাশি দুই মুখ। এ যেন ডান পাশে ভারতীয় আনুশকার ককেশিয় রূপ ছবির বাম পাশে ।

ছবিটি রীতিমতো সোশ্যাল মিডিয়ার দেয়ালে দেয়ালে ঘুরে বেড়াচ্ছে।

টুইটার থেকে ফেসবুক, ইন্সটাগ্রামে এই দুই মুখের ছবি শেয়ার করছেন অনেকে।

সিনেপ্রেমীরা বিস্ময় প্রকাশ করে ওই ছবিটি আনুশকাকে ট্যাগ করেছেন।

কেউ কেউ আবার বিরাট কোহলিকে ছবিটি ট্যাগ করে লিখেছেন, দেখ তোমার স্ত্রীর বিদেশি রূপ।

অনেকেই সোনালী চুলের অবিকল আনুশকাকে তার যজম বোন ভাবছেন।

জানা গেছে, বিরাট পত্মী আনুশকা শর্মার অবিকল ওই মুখের নাম জুলিয়া মাইকেলস।

যুক্তরাষ্ট্রে বসবাসরত জুলিয়া মাইকেলস একজন গ্র্যামি মনোনীত শিল্পী।

সেলেনা গোমেজের সঙ্গে ‘অ্যাংক্সাইটি’ নামের একটি নতুন গান সম্প্রতি প্রকাশ করেছেন জুলিয়া।

গত শনিবার ২৫ বছর বয়সী জুলিয়া মাইকেলস ইনস্টাগ্রামে একটি সেলফি শেয়ার করার পর থেকেই আনুশকার সঙ্গে তার চেহার মিল খুজেঁ পায় নেট জনতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫