Skip to content

গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ট্রেনের ধাক্কায় মমিন উদ্দিন (৩২) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মমিন উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঢাকার ‘দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, সকাল পৌনে ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন প্রকৌশলী মমিন উদ্দিন। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে মারা যান তিনি। পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যায়।
নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন জানান, মমিন উদ্দিন জয়দেবপুরের হাজীপাড়া এলাকায় তার নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। সকালে ঢাকায় যাওয়ার জন্য জয়দেবপুর রেলওয়ে জংশনে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫