Skip to content

গাজীপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফারকৃতরা হলো- মাদারীপুর জেলার শিবচর থানার সাবের আলী ব্যাপারীকান্দি গ্রামের মৃত জুলু হাওলাদারের পুত্র মো: সুরুজ হাওলাদার (৩৮), দামু চৌকদারকান্দি এলাকার মো: ইউছুফ চৌকদারের পুত্র মোশারফ হোসেন ওরফে মিলন চৌকিদার (৪০), একই জেলার কালকিনী থানার মিনাজদী হাওলাদার বাড়ী এলাকার মৃত সোবহান হাওলাদারের পুত্র বারেক হাওলাদার (৫৫), কাশিমপুর এলাকার সৈয়দ আলীর পুত্র মো: মোস্তফা (৪৫), মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার দক্ষিন মান্দ্রা এলাকার মো: আবুল বাশার মোল্লার পুত্র মো. মনিরুজ্জামান (৩৩), গাজীপুর মহানগরের মেট্রোপলিটন বাসন থানার মো: চাঁন মিয়ার পুত্র মাহবুব মিয়া (৩০) এবং বিবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার দূর্গাপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মো: সাজু (২৩)।


শনিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মাথায় কতিপয় সশস্ত্র ডাকাত সদস্য ডাকতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পায় পুলিশ। পরে শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপযোগে পালিয়ে যাওয়ার সময় পথে বেরিকেড দিয়ে তাদের আটক করে। পরে তাদেরকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, তালা-লোহার কাটার, বাঁটযুক্ত সাড়ে ৮ ইঞ্চি লম্বা চাকু, ২২ ইঞ্চি লম্বা হাতলযুক্ত দা, ১৫ ইঞ্চি লম্বা চাইনিজ কুড়াল এবং ২২ইঞ্চি লম্বা সুচালো মাথার রডসহ আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে মাদারীপুরের কালকিনী থানা, ডাসার থানা, ঢাকার রূপনগর থানা, আদাবর থানা, মোহাম্মদপুর থানা, কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান, মামলার বাদি শ্রীপুর থানার এসআই মো. শহীদুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫