Skip to content

এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে (এলজিআরডি) গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল ১০টার কিছু সময় পর প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যান। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ে পরিদর্শনে তিনি বিভিন্ন সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বিভিন্ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেবেন। সেই সঙ্গে জরুরি প্রকল্পগুলো দ্রুততম সময়ে শেষ করার তাগিদ দেবেন।

এ সময় মন্ত্রণালয়ের চলমান প্রকল্প এবং ভবিষ্যতে যেসব প্রকল্প নেয়ার পরিকল্পনা হচ্ছে, সেসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে প্রধানমন্ত্রীকে।

জানা গেছে, সচিবালয়ের সাত নম্বর ভবনে অষ্টম ফ্লোরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে সরকারের সব মন্ত্রণালয় পরিদর্শন করবেন। টানা তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর ইতিমধ্যে তিনি জনপ্রশাসনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫