Skip to content

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বেতন-ভাতা বৃদ্ধিসহ আরও কয়েকটি দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে একটি গাজীপুরের একটি কারখানার শ্রমিকেরা।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শিরির চালা বাঘের বাজার এলাকার ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী জিন্নাহ বলেন,“সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।”

পরে পুলিশ গিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিলে এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

কারখানার অপারেটর শাহ জামাল বলেন, “বেতন, হাজিরা বোনাস, সরকারি ছুটি, বার্ষিক অর্জিত ছুটি, টিফিন বিল বাড়ানো এবং বেতন মাসের ১-২ তারিখে প্রদানসহ শ্রমিকেরা বিভিন্ন দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫