Skip to content

আয়কর ফাঁকি সব দেশেই ঘটে তবে বাংলাদেশে কম

স্টাফ রিপোর্টার ॥ আয়কর ফাঁকির ঘটনা শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর সব দেশেই এ ঘটনা ঘটে থাকে। তবে সেটা কোথাও কম আবার কোথাও বেশি। সেই তুলনায় বাংলাদেশে আয়কর ফাঁকির পরিমাণ খুবই কম বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের ২০১৩-১৪ মেয়াদের কমিটির অভিষেক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
তিনি বলেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আয়কর বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আয়কর বিভাগকে যথাপোযুক্ত কার্যকর করেছে।

সংগঠনের সভাপতি ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, সহ-সভাপতি কর-কমিশনার আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কর কমিশনার আলমগীর হোসেন, লুৎফুল আজিম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫