Skip to content

ইরফানের জন্য বদলে গেলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক ॥
কলোনীতে এক নামে সবাই চিনে ইতিকে। সে এলাকার একমাত্রলেডি মাস্তান। সবাই তাকে ভয় পায়, সম্মান করে সালাম দেয়। কলোনির যতো ছোট বোন আছে সবাই তার সঙ্গী। সে যা বলেই তাই চলে এলাকায়। ইতির উপর তার বাবা-মা বিরক্ত হলেও কিছু বলতে পারে না কোন এক কারণে!

পরিবার থেকে যদি বিয়ে ঠিক করে তাহলে যে কোন উপায়ে হোক বিয়েটা ভেঙে দেয় ইতি। কিন্ত একটি ছেলে এসে বদলে দিলো তার জীবন। চশমা পরা শান্ত স্বভাবের শ্রাবণ নামের ছেলেটিকে এর আগে ভীষণ রকমের মাইর দিয়েছিল ইতি। সে কীভাবে বদলালো ইতিকে? এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রেমহীন প্রেমিকা’।

কুদরত উল্লাহ’র গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। নাটকটিতে জুটিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা।

এতে ইতি চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও শ্রাবণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এছাড়া আরও অভিনয় করেছেন তাসনিম ইমা, এস জুনায়েদ, জুলিয়েট প্রমূখ।

নাটকটি নিয়ে নির্মাতা তপু খান বলেন, ‘আমি বরাবরই আমার নির্মাণে ভিন্নতা আনার চেষ্টা রাখি। দেখাতে চেষ্টা করি সবসময় এমন একটি গল্প যেখানে ম্যাসেজ থাকবে। প্রেমহীন প্রেমিকা তেমনই একটি গল্প। বাকিটা দর্শক দেখে বলবেন।

অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘বহুদিন পর এমন একটি চরিত্রে অভিনয় করলাম যে চরিত্রটিকে ভালোবেসে ফেলেছি। গল্প ও স্ক্রিপ্টে নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হয়েছে নাটকটিতে অভিনয় করার সময়। আমাকে যারা ভিন্ন চরিত্রে দেখতে চান সবসময় তারা নাটকটি দেখলে ভিন্ন স্বাদ পাবেন কথা দিলাম।’

বিগ ব্যাঙ এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি প্রচার হবে ১৬ ফেব্রুয়ারি রাত ৯টা ৫মিনিটে এনটিভিতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫