সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ছোবলে সমাজের অনেক মানুষ বিপথগামী হয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদক সংক্রান্ত বিষয়ে কাউকে কোন ছাড় দেয়া হবে না। এমনকি মাদকের সঙ্গে কোন পুলিশ সদস্যও সম্পৃক্ত থাকে তবে তাদেরও ছাড় দেয়া হবে না।
তিনি শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের ২৭ নং ওয়ার্ড লক্ষীপুরা এলাকায় শান্তি-শৃংখলা ও জন নিরাপত্তা রক্ষার্থে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি নির্মূলের লক্ষ্যে লক্ষীপুরা কমিউনিটি পুলিশ ইউনিট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুর সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাবেদ আলী জবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ আজাদ মিয়া, উপ পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ শরিফুর রহমান, সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, মুক্তিযোদ্ধা মোঃ হোসেন মিয়া, ডা. মোঃ সিদ্দিকুর রহমান ভূইয়া, মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, আলমগীর হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।
পুলিশ কমিশনার আরো বলেন, সমাজের শান্তিশৃংখলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। মহানগরের বিভিন্ন স্থানের চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গীবাদ, অপরাধীদের নির্মূলে পুলিশকে সহায়তা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহবান জানান।
মাদকের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না: জিএমপি কমিশনার বেলালুর রহমান
আপডেট :March 15, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
