Skip to content

কুষ্টিয়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, তিন ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার মিরপুরে একটি লবন বোঝাই ট্রাকের সাথে কলকাতা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রায় তিন ঘন্টা খুলনা-ঢাকা এবং খুলনা-রাজশাহী রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার ভোর সাড়ে পাঁচটার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন রেল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরপুর রেলওয়ের স্টেশন মাস্টার মীর ইসরাইল হোসেন জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লবনবাহী ট্রাক মিরপুর বিজিবি সেক্টর সংলগ্ন রেল লাইনে এসে হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে রেল লাইনের উপর আটকে পড়ে। এ সময় কলকাতা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী গামী একটি মালবাহী ট্রেন এসে রেল লাইনের ওপর বিকল হয়ে পড়ে থাকা মালবাহী ওই লবন বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে করে ট্রাকটি দুমড়ে-মুচড়ে পাশ্ববর্তী রেল লাইনে গিয়ে পড়ে। ফলে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল পৌনে ৯ টা পর্যন্ত খুলনা-ঢাকা এবং খুলনা-রাজশাহী রুটের আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল পৌনে ৯ টার দিকে ট্রাকটিকে রেল লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান জানান, মিরপুর রেল গেটের গেটম্যান ছানাউল্লার উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। মিরপুর রেলওয়ের স্টেশন মাস্টার মীর ইসরাইল হোসেন জানান, ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫