Skip to content

বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক চালক আটক

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীতে বাসচাপায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ।

অতিরিক্ত উপ-কমিশনার বলেন, বাসের চালককেও আটক করা হয়েছে। নিহতের মরদেহ কুর্মিটোলা হাসপাতালেরর মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণির নর্দ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাস শিক্ষার্থী আবরারকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫