Skip to content

প্রধানমন্ত্রীর সঙ্গে ১ ঘণ্টা অবস্থান করেন আবরারের বাবা-মা

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সড়ক দুর্ঘটনায় নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মা-বাবা ১ ঘণ্টা অবস্থান করেছেন। এসময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান আবরারের বাবা-মা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সাখাওয়াত মুন বলেন, ‘আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমী রাত সোয়া ৮টার দিকে গণভবনে যান এবং সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।’

মুন বলেন, প্রধানমন্ত্রী আবরারের মা-বাবাকে সান্ত্বনা দেন এবং তাদের সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফেরাতও কামনা করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও আবরারের ভাই এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নর্দ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫