Skip to content

‘খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামার প্রস্তুতি নিয়েছে বিএনপি’

বাংলাভূমি ডেস্ক ॥
গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, দুনিয়া থেকে সরিয়ে দিতেই খালেদা জিয়াকে কারান্তরালে রেখে চালানো হচ্ছে নানাবিধ মানসিক ও শারীরিক নির্যাতন। গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রিজভী বলেন, দেশকে নিজের জমিদারিতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের মানুষ রাষ্ট্রশক্তির দানবীয় আক্রমণের ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছে।

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাবমূর্তিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এখন দুঃশাসনের মাত্রা আরও বৃদ্ধি করেছেন। তিনি বলেন, গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্মূল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশব্যাপী বিরোধী দল ও মত নির্মূলের খেলা শুরু করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫