বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীঃ পাটকল শ্রমিকদের প্রস্তাবিত মজুরী কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিজেএমসি নিয়ন্ত্রানাধীন পলাশ শিল্পএলাকায় ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা মঙ্গলবার রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচী পালন করেছে।
এদিকে মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ৭২ ঘন্টা ধর্মঘট ও পালন শুরু করেছে শ্রমিকরা। সকালেই শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে প্রায় ৩ হাজার শ্রমিক বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের ব্যানারের ডাকে সকাল ৯টা থেকে ১১ টা পর্ষন্ত টঙ্গী-সিলেট মহাসড়কের ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সেতু টোল প্লাজা সংলগ্ন স্থানে রাস্তায় টায়ায় জ্বালিয়ে ২ ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। পরে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন তাদের বিভিন্ন দাবী দাওয়ার সাথে একমত পোষণ করে বলেন, আজকের মধ্যে শ্রমিকদের দাবী না মানলে তিনিও কাল থেকে শ্রমিকদের সাথে আন্দোলনে থাকবেন। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সিবিএ সভাপতি ইউসুফ মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি দেলোয়ার হোসেন,সাহেব আলী, যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, তাঁত বিভাগের শ্রমিক শামিম মিয়া ও রাকিব হোসেন প্রমুখ। বক্তারা শ্রমিকদের প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি, শ্রমিকদের গ্রাচ্যুইটি টাকা ও পাট ক্রয়ের টাকা সহ ৯ দফা দাবী মেনে নেয়ার আহবান জানান নতুবা বুধ ও বৃহস্পতিবার রাজপথ ও রেলপথ অবরোধ করার ঘোষণা দেন।
ঘোড়াশালে জুটমিল শ্রমিকদের রাজপথ অবরোধ, ৭২ ঘন্টার ধর্মঘট শুরু
আপডেট :April 2, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
