স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাউগান এলাকায় মাদক, সন্ত্রাসী ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ফাউগান উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশে প্রহলাদপুর ইউপি চেয়রম্যান মোঃ নূরুল ইমলাম আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম। অনুষ্ঠানে সাজেদুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রহলাদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আইয়ুব রানা, ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমির উদ্দিন, মুক্তিযোদ্ধা আবু তালেব, বাবুল আক্তার নূরু, জালাল উদ্দিন সিকদার, শরীফ পলান প্রমুখ।

বক্ত্যারা জানান, এলাকার চিহ্নত অস্ত্র ও মাদক ব্যবসায়ী কাউসার, ইলিয়াস, তাপস, আশরাফ, মাদব ও রতনকে গ্রেফতার করলে এলাকার মাদক ব্যবসা অনেকাংশে নির্মূল হবে।
অনুষ্ঠানে মাদক সংশ্লিষ্ট তিন ব্যক্তি আত্মসমর্পন করেন। এরা হলেন, মাদক ব্যবসায়ী হাসান (৩৫) ও তার মাতা বেগু (৬৫) এবং সুমন (৩০) নামে এক সেবী।
প্রধান অতিথি বলেন, আগামী এক সাপ্তাহের মধ্যে এলাকার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য পুলিশের একটি টিম নিয়োগ করা হবে।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে আরো বলেন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, নয়তো বা কেউই নিজেকে কখনো নিরাপদ মনে করতে পারবেন না।
