Skip to content

বিচারপতি সিনহা জুডিশিয়াল ক্যু ঘটাতে চেয়েছিলেন: আইনমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে আবারও জুডিশিয়াল ক্যু চেষ্টার অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিচারপতি সিনহা দেশে জুডিশিয়াল ক্যু ঘটাতে চেয়েছিলেন।কিন্তু পারেন নি।জনগণের শক্তি বাড়লে আর কেউ এমন চেষ্টা করতে পারবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগের দিন মঙ্গলবারও সচিবালয়ে এসকে সিনহার বিরুদ্ধে জুডিশিয়াল ক্যু চেষ্টার অভিযোগ তোলেন আইনমন্ত্রী। জুডিশিয়াল ক্যু চেষ্টা করায় এস কে সিনহাকে বিচারের আওতায় আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’

মামলা জট কমানোর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, ‘সারাদেশের আদালতে মামলা জট কমাতে আপস-মীমাংসার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করতে চাই। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বিচারকদের অনুশাসন দিতে পারে।’

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘রাজধানীতে অবৈধ ভবন সংশ্লিষ্ট মামলা নিষ্পিত্তিতে গণপূর্ত মন্ত্রণালয়কে সহায়তা করবে আইন মন্ত্রণালয়। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫