Skip to content

ইউরোপের মেগাসিটিতেও জলাবদ্ধতা হয় : এলজিআরডি মন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
পৃথিবীর সব দেশেই এমনকি ইউরোপের মেগাসিটিগুলোতেও বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার সচিবালয়ে মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম ও সিরাগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত তিন সদস্যের শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

প্রতি বছর বর্ষায় রাজধানীবাসী জলাবদ্ধতার ভোগান্তিতে পড়ে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এ কারণে কোথাও কোথাও যোগাযোগ সহজ ছিল না, তাতে কিছুটা বিঘ্ন ঘটছে। আর বর্ষার জলাবদ্ধতার ব্যাপারে ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সভা করে সম্ভাব্য যতরকম এফোর্ড দেয়া যায় তা দিয়ে যাতে নগরবাসীর দুর্ভোগ না হয়, সেই পদক্ষেপ নিতে বলা হয়েছে, ইতোমধ্যে কাজ চলছে।

জলাবদ্ধতা নিরসনে সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, সবগুলো (সমস্যার দিক) বিবেচনায় নেয়া হয়েছে। তবে সামর্থ, সীমাবদ্ধতা, বর্ষণের পরিমাণ- এগুলোর কারণে আমরা দেখেছি ইউরোপের মেগাসিটিতেও জলাবদ্ধতা হয়। অর্থাৎ বর্ষণ যে পরিমাণ হয় ড্রেনেজ ব্যবস্থা সেভাবে নেই। এটা সারা পৃথিবীর সব দেশেই হয়। আমাদের এখানেও প্রাকৃতিক অবস্থাটা কেমন হবে তার উপর নির্ভর করে….আমাদের পক্ষ থেকে যেটুকু করা সম্ভব, তা করা হচ্ছে।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়ে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করা না করা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ব্যাপার। স্থানীয় পর্যায়ে অনেকগুলো নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে, আবার কোথাও কোথাও দল সিদ্ধান্ত দিচ্ছে, সেখানে প্রতীক দেবে না। এটা আসলে দলের সিদ্ধান্তের বিষয়।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫