Skip to content

কাতারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী

বাংলাভূমি ডেস্ক ॥
বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ কাতারকে বাংলাদেশের বিদ্যুৎ, ওষুধ ও আইসিটিখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার কাতারের দোহায় ১৪০তম আইপিইউ অ্যাসেম্বলির মূল ভেন্যু শেরাটন কনভেনশন সেন্টারে কাতারের শুরা কাউন্সিলের স্পিকার আহমাদ বিন আবদুল্লা বিন জায়েদ আল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতকালে দুই স্পিকার সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সঙ্গে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে স্পিকার শিরিন শারমিন বলেন, সংসদ সদস্যদের মধ্য পারস্পারিক সফর ও অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫