Skip to content

পশ্চিমবঙ্গে ৩ শতাধিক বুথে পুনর্র্নিবাচনের দাবি বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক ॥
পশ্চিমবঙ্গের প্রায় তিন শতাধিক বুথে পুনর্র্নিবাচনের দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। বিজেপির দাবি, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে কারচুপি হয়েছে। সেজন্য পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে আবারও পুনর্র্নিবাচনের দাবি জানানো হয়েছে।

বিজেপি দাবি জানালেও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কোনও বুথে পুনর্র্নিবাচন হচ্ছে না। তবে কোচবিহারের একটি বুথে তা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের দুই আসন কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট হয়েছে। শুরু থেকেই সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জাল ভোট, ভোট কারচুপি এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছিল কোচবিহারের শীতলকুচি, সীতাই এবং দিনহাটা বুথের ভোট নিয়ে।

নিরাপত্তা রক্ষায় কোথাও কেন্দ্রীয় বাহিনী না থাকার সুযোগ নিয়ে তৃণমূল অবাধে ভোট কারচুপির সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। ভোটারদের বুথে যেতে বাধা দেওয়াসহ মন্ত্রীদের বুথে ঢুকে ভোটারদের শাসানোর মতো অভিযোগও উঠেছে।

শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) আরিজ আফতাবের সঙ্গে দেখা করে কোচবিহারের ৬৩টি বুথে পুনর্র্নিবাচনের দাবি জানান বাম প্রতিনিধিরা। বিজেপির তরফ থেকে কোচবিহারের ২৯৭টি বুথে ফের ভোটের দাবি জানানো হয়েছে। দলীয় দফতরে সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির নির্বাচন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মুকুল রায় জানান, কোচবিহারে ২৯৭টি, আলিপুরদুয়ারে ৪২টি বুথে ফের ভোট চেয়েছেন তারা।

বিজেপির অভিযোগ, সব বুথে আধাসেনা না থাকায় তাদের সমর্থকদের বাধা দিয়েছে তৃণমূল। তাদের দাবি পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার ১১০০টি বুথে কোনও আধাসেনা ছিলেন না। তাই প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দু’জন জওয়ান মোতায়েন করার দাবি জানানো হয়েছে।

সিইও অফিস বলছে, শীতলখুচির ১৮১ নম্বর বুথে দীর্ঘ সময় ভোট বন্ধ ছিল। সেখানে পুনর্র্নিবাচন হতে পারে। তবে পুনর্র্নিবাচনের ভোটের বিষয়ে রিপোর্ট যাবে নির্বাচন কমিশনে। এরপরেই পুনর্র্নিবাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ভোটের দিন দিনহাটায় ইভিএম ভাঙচুর হয়েছে। শীতলখুচির ২৭২ নম্বর বুথে বহিরাগতরা ঢুকে পড়েন। ওই দুই ঘটনায় দুই প্রিসাইডিং অফিসারকে শোকজ করা হয়েছিল। দু’জনেই ক্ষমা চেয়েছেন। দুই প্রিসাইডিং অফিসারের বিষয়টি পর্যালোচনা করছে কমিশন। কোচবিহারে ৮৩ দশমিক ৮৮ শতাংশ এবং আলিপুরদুয়ারে ৮৩ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে। দু’টি কেন্দ্রেই তৃতীয় লিঙ্গের একজন করে ভোটার ভোট দিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫