Skip to content

কাপাসিয়ার সিংহশ্রী-পাচুয়া সড়ক ঘেষে প্রোটিন হাউজের বর্জ্য

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুরঃ কাপাসিয়ার কপালেশ্বরে বিশাল এলাকা জুড়ে অবস্থিত প্রোটিন হাউজ লিঃ। প্রতিষ্ঠানটি গড়ে ওঠার পর থেকেই এলাকাবাসির নানা অভিযোগ। গুরুতর অভিযোগ বর্জ্য অপসারণকে কেন্দ্র করে। বর্জ্যের দূষণে এখন বসত-বাড়িতে থাকাই যাচ্ছেনা। বরমা ব্রিজ-সিংহশ্রী-পাচুয়া সড়ক ও বড়িবাড়ি চৌরাস্তা হতে সিংহশ্রী বাজার সড়কের দু’পার্শে যত্রতত্র বস্তায় ভরে ফেলে রাখা হয়েছে। বর্জ্যরে গন্ধে চলাচল কষ্ট কর হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কপালেশ্বর, বড়িবাড়ি, নামিলা, সোহাগপুর, বিটিপাড়া, ঝাউয়াদি গ্রামের লোকজনসহ অসংখ্য পথচারী চলাচল করে। এছাড়া এই সড়ক দিয়ে কপালেশ্বর উচ্চ বিদ্যালয়, কপালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নামিলা আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুল, বড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়িবাড়ি দাখিল মাদ্রাসার শতশত ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়া করে।


এলাকাবাসি জানায়, তারা রাতের আধারে এসব বর্জ্য সড়কে পাশে স্তুুপ করে ফেলে চলে যায়। এলাকায় নানা রোগ দেখা দিচ্ছে। গন্ধে এ সড়ক দিয়ে চলাচল করা যায় না। এ অবস্থা প্রতিকারে দ্রুত ব্যবস্থা গ্রহণের কর্তৃপক্ষের নিকট দাবি জানায়।
এদিকে গত ১৯ এপ্রিল প্রোটিন হাউজ লিঃ কর্তৃপক্ষ পার্শ্ববতী নজরুল ইসলামের জমি দখল করলে এলাকাবাসির প্রতিরোধে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫