স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাস চাপায় নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করার সময় আরেকটি গাড়ির ধাক্কায় গাজীপুর শিল্প পুলিশের পাঁচ কনস্টেবল আহত হয়েছেন।
শহরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক নর্থ) মো. নজরুল ইসলাম জানান।
আহত কনস্টেবল সুমন, মিজান, রাফি, আনোয়ার হোসেন ও সুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নজরুল বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে সালনা ওভারব্রিজের উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এনা পরিবহনের ময়মনসিংহগামী একটি বাস এক পথাচরীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
“শিল্প পুলিশের একটি টহল দল লাশটি পড়ে থাকতে দেখে তা উদ্ধারের জন্য তাদের গাড়ি থেকে নামতে যান। এ সময় পেছন থেকে আসা একটি সিমেন্ট কোম্পানির গাড়ি পুলিশের গাড়িটিকে ধাক্কা দিলে পাঁচ পুলিশ সদস্য আহত হন।”
লাশ উদ্ধারে গিয়ে ৫ শিল্প পুলিশ আহত
আপডেট :April 26, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
