Skip to content

অষ্টম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে নগ্ন ছবি ধারণ করে সেই ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ হাজার টাকা দাবি

রাজবাড়ীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে জোর করে নগ্ন ছবি ধারণের অভিযোগ পাওয়া গেছে। শুধু তা-ই নয়; পরে সে ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে।এ অভিযোগে গতকাল শুক্রবার (১০ মে) সকালে ওই ছাত্রীর

বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা করেছেন। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।মামলার আসামিরা হলো- রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মান্নান সেখের ছেলে হারুন

সেখ (৩০), মুকুন সরদারের ছেলে রিপন সরদার (২৫) এবং রশিদ সেখের ছেলে তৈয়ব সেখ (৩০)।মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মামলার প্রধান আসামি হারুনকে গ্রেপ্তার করে গতকাল বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন=শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়াকে (দৈনিক জনতা) সভাপতি এবং মঞ্জুরুল আহসান (আলোকিত বাংলাদেশ) সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ১৭ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়।শুক্রবার (১০ মে)

রাতে প্রেসক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনাসভা শেষে সরাসরি কণ্ঠ ভোটের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে।ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুরের প্রধান উপদেষ্টা, দেশবার্তা বিডি ডটকম সম্পাদক ও প্রকাশক সাদুজ্জামান সাদী। বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা, সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, জ্যেষ্ঠ সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, সাংবাদিক আবদুল মান্নান সোহেল, জাহাঙ্গীর আলম তালুকদার, এম. সুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।এতে সঞ্চালনা করেন মঞ্জুরুল আহসান। পরে আলোচনার দ্বিতীয় পর্বে তিন বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে লাল মোহাম্মদ শাজাহান কিবরিয়াকে সভাপতি ও মঞ্জুরুল আহসানকে সাধারণ সম্পাদক করা হয়। কার্যক্ররী অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মঞ্জুরুল আহসান মঞ্জু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান সরকার, জনকল্যাণ সম্পাদক মারফত আলী, কার্যক্ররী সদস্য সাইফুল ইসলাম, আবুল হাশেম বাচ্চু, হায়দার আলী, আবু জাফর, রফিকুল ইসলাম। উপদেষ্টা সদস্য হিসেবে মনোনিত হয়েছেন সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার ও গোপাল চন্দ্র সরকার

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫