Skip to content

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

বাংলাভূমি ডেস্ক ॥
চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের-০৮৮ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি।

মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ আহমদ।

পরিবার সূত্রে জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব।এর আগেও সেখানে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

হৃদরোগের চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৪ সালের ৩ জুন ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল। এর আগে ২০১৬ সালের ২৮ এপ্রিল তিনি ব্যাংকক যান। বিএনপি মহাসচিবের হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে জটিলতা রয়েছে।

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, ব্যাংককে চিকিৎসা শেষে লন্ডন যেতে পারেন মির্জা ফখরুল। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫