Skip to content

সঞ্চালনায় শেরিল কোল

বিনোদন ডেস্ক ॥ ছোটপর্দায় সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মার্কিন পপতারকা শেরিল কোল। সঙ্গীতপ্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি ‘দ্য এক্স ফ্যাক্টরে’ সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তিনি। আগামী মাস থেকে এই শো’য়ের কার্যক্রম শুরু হবে।

জি-নিউজের খবরে জানা গেছে, আমেরিকার রিয়েলিটি শো ‘দ্য এক্স ফ্যাক্টর’র আদলে ব্রিটেনে অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে। শোটি নির্মাণ করছেন ব্রিটিশ অভিনেতা সিমন কাউয়েল। এই শো’য়ের উপস্থাপনার জন্য শেরিল ১২ লাখ পাউন্ড পারিশ্রমিক পাবেন।

এ প্রসঙ্গে ৩০ বছর বয়সী শেরিল কোল বলেন, ‘এই অনুষ্ঠানটির মাধ্যমে আমার সঞ্চালনায় অভিষেক ঘটতে যাচ্ছে। এতে আমি ভীষণ আনন্দিত। অনুষ্ঠানটির সঙ্গে আমি আগে থেকেই জড়িত রয়েছি। তাই সঞ্চালনার প্রস্তাবে একবাক্যেই সম্মতি জানিয়েছি।’

সূত্রটি আরো জানিয়েছে, এর আগে শেরিল কোল আমেরিকার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য এক্স ফ্যাক্টরে’ বিচারকের দায়িত্ব পালন করেন।

যদিও তিনি পুরো সময় দায়িত্ব পালন করতে পারেননি। এর আগেই বিচারকের দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে শেরিল কোল দেশ-বিদেশে একাধিক স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫