Skip to content

সৎ কর্ম ও বিজ্ঞানমনস্ক চিন্তায় ওয়াজেদ মিয়া বেঁচে থাকবেন অনন্তকাল: স্পিকার

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যে জাতি গুণীজনদের সম্মান জানায়, সে জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। প্রজন্ম থেকে প্রজন্ম ড. ওয়াজেদ মিয়ার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। বিজ্ঞান চর্চায় তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সাধনা সংসদ আয়োজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন তিনি। পরে স্পিকার ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

স্পিকার বলেন, ড. ওয়াজেদ মিয়া তার মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। সৎ কর্ম ও বিজ্ঞানমনস্ক চিন্তার মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। ড. এম এ ওয়াজেদ মিয়া বিশ্বের বুকে বাংলাদেশকে উজ্জ্বল করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

শিল্প মন্ত্রণালয় সম্পির্কত স্থায়ী কমিটির সভাপতি ও সাধনা সংসদের উপদেষ্টা আমির হোসেন আমুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাধনা সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট দেলওয়ার হোসেন ভূইয়া।

উল্লেখ্য. ড. এম এ ওয়াজেদ মিয়া সাধনা সংসদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫