Skip to content

গাজীপুরে অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনার সংবাদ সম্মেলন

মোহাম্মদ মনজুরুল হক গাজী
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শনিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং অর্থনীতি সমিতি প্রস্তাবিত গাজীপুর চ্যাপ্টারের সহায়তায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির এ বাজেট প্রস্তাবনা ঢাকাসহ দেশের ২৬টি জেলা শহর – কুষ্টিয়া, কক্সবাজার, কুমিল্লা, খুলনা, গাজীপুর, চট্টগ্রাম, চাঁদপুর, টাংগাইল, ঠাকুরগাঁও, দিনাজপুর, নড়াইল, নোয়াখালী, পঞ্চগড়, পাবনা, ফেনী, ফরিদপুর, বান্দরবান, বরিশাল, ময়মনসিংহ, যশোর, রংপুর, রাঙ্গামাটি, রাজশাহী, লক্ষ্মীপুর ও সিলেটে একই সঙ্গে আয়োজন করা হয়। অর্থমন্ত্রী কর্তৃক জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের ২/৩ সপ্তাহ পূর্বে বাংলাদেশ অর্থনীতি সমিতি এ বাজেট প্রস্তাবনা পেশ করেন। গত কয়েক বছর যাবৎ এ রকম বাজেট বিকল্প বাজেট প্রস্তাবনা করে আসছেন।
বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সরদার সৈয়দ আহমেদের সভাপতিত্বে গাজীপুরের সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন সমিতির গাজীপুর চ্যাপ্টারের আহবায়ক মোহাম্মদ মনজুরুল হক গাজী। আলোচনায় অংশ নেন কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অবঃ) মো. ছানাউল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক খালেদ মাহবুব মোর্শেদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মো.মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, প্রেসক্লাব নির্বাহী সদস্য মো. আমিনুল ইসলাম, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবুল হাসান চৌধুরী প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫