Skip to content

কাকের এক ঠোকরে ধ্বংস সাড়ে ৫ হাজার ডিম!

বাংলাভূমি ডেস্ক ॥
বেরসিক কাকের এক ঠোকরে সাতসকালে দরিদ্র ভ্যানচালক শফিকুল ইসলামের সাড়ে ৫ হাজার ডিম ধ্বংস হয়ে গেল। পাঠক হয়তো এ লাইনটি পড়ে নিছক রসিকতা ভেবে বলবেন, কাকের ঠোকরে আবার এতগুলো ডিম ধ্বংস হয় কীভাবে? বাস্তবে এমন এক ঘটনায় ঘটেছে আজ (বুধবার) সকাল সোয়া ৭টায়।

রাজধানীর আজিমপুরের ভিকারুননিসা নূন স্কুলের সামনের রাস্তা দিয়ে অন্যান্য দিনের মতো আজও সাড়ে ৫ হাজার ডিম নিয়ে নবাবগঞ্জ বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক শফিকুল ইসলাম। তিনি লালবাগের নবাবগঞ্জ বাজারে নিয়মিত ডিম সাপ্লাই দেন। ভিকারুননিসা নূন স্কুলের সামনে আসা মাত্র একটি কাক ডিমের খাঁচায় ঠোকর মারে।

শফিকুল কাকটিকে তাড়াতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। এ সময় ভ্যানের চাকা উল্টে খাঁচাভর্তি ডিমসহ রাস্তায় পড়ে যায়। পথচারিরা হতবাক হয়ে তাকিয়ে দেখে রাস্তার একাংশ কয়েক হাজার ডিম ভেঙে হলুদাভ আকার ধারণ করেছে। এ দৃশ্য দেখে সবাই আফসোস করছিল।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, কী কারণে যে কাক তাড়াতে গেলাম। একটা ডিম বাঁচাতে গিয়ে সাড়ে ৫ হাজার ডিমের প্রায় সবই ভাগই নষ্ট হয়ে গেল। এ ক্ষতি কেমনে পোষাব?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫