Skip to content

ভারত যাওয়ার সময় বেনাপোলে আটক-১৩

জেলা প্রতিনিধি, বেনাপোল ॥ বেনাপোলের ঘিবা সীমান্ত দিয়ে পাসপোর্টবাদে অবৈধপথে ভারত যাওয়ার সময় ১৩ জন নারী- পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার ভোর ৬ ঘটিকার সময় তাদের ঘিবা মাঠ থেকে আটক করে।

২৬ বিজিবি, ঘিবা ক্যাম্প ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অবৈধ পথে বেনাপোলের ঘিবা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় বিজিবির টহল দল তাদের আটক করে। তাদের কাছে কোন পাসপোর্ট না থাকায় আটক করা হয়েছে।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদের বাড়ি মাগুরা, নড়াইল ও মাদারিপুর জেলার বিভিন্ন গ্রামে। তবে কোন পাচারকারি দালালদের আটক করা যায়নি।

আটককৃতদের ভিতর ৫ জন নারী ও ৮জন পুরুষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫