Skip to content

শাহজালাল বিমানবন্দরে এলডিপির মহাসচিব গুলিসহ আটক

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয় বলে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন এলডিপির মহাসচিব। এ সময় স্ক্যানিং করার সময় তার কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫