Skip to content

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

বাংলাভূমি ডেস্ক ॥
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন বিন আবদুল্লাহ তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন।

শনিবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণেই ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

সফরে দুই মন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় দুপক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং জনশক্তি নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফরকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ কক্সবাজারে মালয়েশিয়ার ফিল্ড হাসপাতাল এবং একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

রোহিঙ্গা উদ্বাস্তুদের মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে অব্যাহত সহায়তা নিশ্চিত করবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তার এই সফরে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে আগামী ৮ জুলাই ঢাকা ত্যাগ করবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫