কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত সোমবার রাতে ৫ মাদক ব্যবসায়ী ও ৬ পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো উপজেলার দক্ষিন খামের গ্রামের মোঃ আফছার উদ্দিনের পুত্র মোঃ চাঁন মিয়া, সালোয়াটেকি গ্রামের মোরশেদ মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া (২৫), পাবুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র রকিব সরকার (৩৫), বড়চালা গ্রামের মৃত সুবেদ আলীর পুত্র মোঃ এমদাদুল হক ওরফে মিলন মিয়া (৩৫), পলাশ উপজেলার দাঙ্গা গ্রামের মোঃ মোস্তফার পুত্র তুহিন (২০), বানার হাওলা গ্রামের মৃত সামসুদ্দিনের পুত্র মোঃ কাওছার প্রধান (৩০), বরুন গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র মোঃ রাজিব (২৪), উজলী দিঘিরপাড় গ্রামের আব্দুর রশিদের পুত্র রাজিব মিয়া (৩৫), বিটি পাড়া গ্রামের আসমত আলীর পুত্র মোঃ আলমগীর হোসেন কাজিম, আড়াল গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের পুত্র মোঃ লুৎফর রহমান সরকার রোপন, বিবাদিয়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের পুত্র মোঃ কামাল হোসেন। তাদের মঙ্গলবার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মাদক ও পরোয়ানাভুক্ত আসামীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
কাপাসিয়ায় বিশেষ অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত ১১ আসামী গ্রেফতার
আপডেট :July 16, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
