Skip to content

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

বাংলাভূমি ডেস্ক ॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ উপলক্ষে আজ সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়া।

আলোচনা সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ৯ জন কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ এবং দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধু ইতিহাসের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা একটি উন্নত প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতির পিতার রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক রূপরেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তা যথাযথ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভা শেষে গণভবন মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫