Skip to content

কালিয়াকৈরে এক কেজী গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর হরিণহাটি এলাকা থেকে এক কেজী গাঁজা ও ১০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)।
আজ মঙ্গলবার ডিবি অফিস এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সোমবার গাজীপুর জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শেখ সাদিকের নেতৃত্বে কালিয়াকৈর হরিনহাটি ইকো গেইটের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১কেজী গাঁজা ও ১০পিস ইয়াবা সহ নরসিংদী জেলা পলাশ কাওয়াদি এলাকার শুক্কুর আলীর পুত্র মোঃ সবুজ (৪৫) কে আটক করা হয়।

এ ব্যাপারে কাজী শাওন বাদী হয়ে সবুজের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা নং-৪৩, তারিখ-২০/০৮/২০১৯ খ্রিঃ দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫