Skip to content

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তার ইটাহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা (৩২) বরিশালের বড়গাটি গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। তিনি ইটাহাটা এলাকায় এ জেড ফ্যাশন নামের একটি কারখানার অপারেটর ছিলেন।
গাজীপুর মেট্টোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম কাউসার চৌধুরী জানান, নিহত সোহেল রানা স্বপরিবারে নগরীর বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় ভাড়া থাকতেন। ভোর ৬টার দিকে রাতের পালার ডিউটি শেষে বাইসাইকেলযোগে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে কাশেম টেক্সটাইল মসজিদ এলাকায় বাইসাইকেলটি পৌঁছলে চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস সাইকেলটিকে পেছন দিক থেকে দ্রুতবেগে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল রানা মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫