Skip to content

টঙ্গীতে গাঁজাসহ যুবক যুবতী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গী পূর্বপাড়া দত্তপাড়া এলাকা থেকে আব্দুল্লাহ নামে এক যুবক ও সোনিয়া নামে এক যুবতীকে আটক করেছে র‌্যাব-১। সোমবার দত্তপাড়া এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়েছে বলে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

র‌্যাব জানায়, আটককৃত আব্দুল্লাহ ও সোনিয়া দীর্ঘদিন যাবত গাজীপুরের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। মো: আব্দুল্লাহ (১৯) বগুড়া জেলা ও থানা ঘোড়াধাপ হাট এলাকার মো: আলমগীর হোসেনের পুত্র, মোসা: সোনিয়া আক্তার (২৪) টঙ্গীর দত্তপাড়া এলাকার মো: রুবেল মিয়ার স্ত্রী। আটকের সময় তাদের দখল হতে ৮০গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন ও ১২০টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫