Skip to content

সেঞ্চুরি’ ছাড়িয়ে গেলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক ॥

প্রথম ওভার থেকে এক প্রান্তে তাইজুল ইসলামকে টানা বোলিং করাচ্ছেন সাকিব আল হাসান। অধিনায়কের আস্থার প্রতিদানও দিচ্ছেন তিনি। দলকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন বাঁহাতি স্পিনার।

দলীয় ১৯ রানে ইহসানউল্লাহকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফিরিয়েছিলেন তাইজুল। এরপর ইব্রাহিম জাদরানকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠছিলেন রহমত শাহ। তাতেও বাদ সাদলেন তিনি। ইব্রাহিমকে তুলে নিয়ে সেই জুটি ভাঙলেন বাংলাদেশ বিশেষজ্ঞ স্পিনার।

ইহসানউল্লাহ শিকার ছিল তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ১০০তম উইকেট। ইব্রাহিমকে বিদায় করে ‘সেঞ্চুরি’ ছাড়িয়ে গেলেন তিনি। দীর্ঘ পরিসরের ক্রিকেটে তার ঝুলিতে এখন উইকেট সংখ্যা ১০১।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে ৫৫ রান করেছে আফগানিস্তান। রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহীদি ব্যাট করছেন।
‘সেঞ্চুরি’ ছাড়িয়ে গেলেন তাইজুল

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫