Skip to content

ঢাকায় কিঞ্চিত সরকার আছে : এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় কিঞ্চিত সরকার আছে, তবে ঢাকার বাইরে সরকার আছে মনে হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার রাতে নিজ বাসার নিচে অবস্থানকারী নেতাকর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, কক্সবাজার, সাতক্ষীরাসহ অনেক এলাকায় যেভাবে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে তাতে এসব এলাকায় সরকার আছে বলে মনে হয় না। দুটি দলের ক্ষমতালোভী মানসিকতার জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে।

কাদের মোল্লার রায় কার্যকর করা হবে এমন খবর শুনে বিস্ময় প্রকাশ করেন এরশাদ। তিনি বলেন, রায়ের পর আইন পরিবর্তন করে ফাঁসি দেওয়া হচ্ছে। এটা জঘন্য কাজ হয়েছে। বিষয়টি কল্যাণকর হতে পারে না।

আইনকে নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত মন্তব্য করে এরশাদ বলেন, আইনকে প্রভাবিত গর্হিত কাজ। রায় বাস্তবায়নে তাড়াহুড়া করা হচ্ছে। এর থেকে ভালো কিছু আশা করা যায় না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫