Skip to content

গাজীপুরে ‘চোলাই মদ’ বিক্রেতার কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: চোলাই মদ উৎপাদন ও বিক্রির দায়ে গাজীপুরে একজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বুধবার বিকালে তাপস কুমার বর্মণকে (২৪) এ সাজা দেন।

তাপস গাজীপুর সদর থানার কুমার খাদা এলাকার কৃষ্ণ চন্দ্র বর্মনের পুত্র।

গাজীপুর নগরীর পোড়াবাড়ির র‌্যাব-১ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গাজীপুর ভাওয়াল ন্যাশনাল পার্কে চোলাইমদ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে খবরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে ১৪ হাজার লিটার চোলাই মদ জব্দ এবং তাপসকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাপসকে এক বছর বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তাপসের স্বীকারোক্তির বরাতে তিনি আরও বলেন, তাপস দীর্ঘদিন ধরে গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকার বন বিভাগের জঙ্গলের মধ্যে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। ন্যাশনাল পার্কে মানুষের চলাচল কম থাকার সুযোগে তারা এই অবৈধ কাজ করে। এই চোলাই দেশী মদ গাজীপুরের বিভিন্ন এলাকায় গোপনে বিক্রি করা হতো।

উদ্ধার করা চোলাই মদের বাজার মূল্য আনুমানিক ৭৯ লাখ ৮০হাজার টাকা বলে জানায় র‌্যাব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫