Skip to content

ড্রাইভারকে গাড়ি উপহার দিলেন বাহুবলীর নায়িকা

বিনোদন ডেস্ক ॥

‘বাহুবলী’ দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে তার নাম। তিনি এখন অনেক বড় তারকা। সবসময়ই থাকেন আলোচনায়। তাকে ঘিরে এখন ইন্ডাস্ট্রির প্রযোজক-পরিচালকদের অনেক পরিকল্পনা।

তিনি দক্ষিণের নায়িকা আনুশকা শেঠি। ‘বাহুবলী’র দুটি পর্বে যাকে দেখা গেছে প্রভাসের বিপরীতে, দেবসেনা চরিত্রে।

সম্প্রতি এই নায়িকা আলোচনায় এলেন সিনেমার বাইরের এক খবর দিয়ে। জানা গেছে নিজের ড্রাইভারকে তিনি গাড়ি উপহার দিয়েছেন। সেই গাড়ির দাম ১২ লাখ রুপি।

আনুশকা নিজে বিলাসবহুল গাড়ি চড়তে ভালোবাসেন। ২১ লাখের টয়োটা করোলা থেকে শুরু করে ৬৬ লাখ রুপির বিএমডাব্লু- সবই মজুদ আছে তার গ্যারাজে। শুধু গাড়ি নয়, আনুশকার বাংলোটি চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। দক্ষিণের নায়িকাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও দামি বাড়িটি তার। যার মূল্য প্রায় ১২ কোটি রুপি!

তবে বিপুল সম্পত্তি থাকলেও আনুশকা ভদ্র ব্যবহার ও সাদাসিদে মানুষ হিসেবে খুবই পরিচিত ও জনপ্রিয়। দক্ষিণী ছবির জনপ্রিয় এই অভিনেত্রী এবার সুন্দর হৃদয়ের নতুন প্রমাণ দিলেন গাড়ির চালকের জন্মদিনে একটি গাড়ি উপহার দিয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫