Skip to content

ইউএস বাংলায় আরেকটি নতুন বিমান যুক্ত হচ্ছে আজ

বাংলাভূমি ডেস্ক ॥
সাফল্যের ধারাবাহিকতায় দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে আরও একটি নতুন এটিআর ৭২-৬০০ এয়ার যুক্ত হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিমানটি অবতরণের কথা রয়েছে।ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে এয়ারক্রাফটটি গ্রহণ করবেন।এ সময় উপস্থিত থাকবেন ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন বিমানটি ফ্রান্সের ব্ল্যাগনাক এয়ারপোর্ট থেকে ওমান হয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে। বিমানটিতে সর্বমোট ৭২টি আসন রয়েছে, যা দিয়ে ভবিষ্যতে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্ণধার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, এটিআর ৭২-৬০০ যুক্ত হলে ইউএস-বাংলার বহরে মোট এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়াবে ১০টিতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫