স্টাফ রিপোর্টার ॥ বিপুল ভোটে বিজয়ী গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সংবর্ধনা দেবেন পরাজিত প্রার্থী আজমতউল্লাহ। শিগগিরই তিনি এ সংবর্ধনা দেবেন বলে জানিয়েছেন। আজ আজমতউল্লাহর টঙ্গীর বাসভবনে এ তথ্য জানান। এদিকে কিছুক্ষনের মধ্যে তার বাসায় আসবেন অধ্যাপক এম এ মান্নান। নির্বাচনে জয়লাভের পর এটাই হবে তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ। এ উপলক্ষ্যে দুই নেতার সমর্থকরা এরইমধ্যে ভীড় করেছেন আজমতউল্লাহর বাসায়। এদিকে নির্বাচনে পরাজয় প্রসঙ্গে সমর্থকদের উদ্দেশ্যে আজমতউল্লাহ বলেন, নির্বাচনে জয় পরাজয় আছে। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তার সিদ্ধান্তই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত।
মান্নানকে সংবর্ধনা দেবেন আজমত
আপডেট :July 8, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
