Skip to content

তারেকের জন্মদিনে মহিলা দলের দোয়া

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

বুধবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমদের বাসভবনে এই মিলাদ ও দোয়া মাহফিল হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি জিবা খান, সাবেক এমপি শাহানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নায়াবা ইউসুফ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি পিয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমিনা খাতুন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রোকেয়া চৌধুরী, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, কাউন্সিলর মেহেরুন্নেসা হক, সাবেক কাউন্সিলর মনি বেগম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারসহ বিভিন্ন থানা ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫