Skip to content

লবণ নিয়ে গুজব ছড়িয়ে আন্দোলন করতে চেয়েছিল বিএনপি

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পেঁয়াজের ওপর ভর করে আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এরপর লবণ ও চালের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে আন্দোলন করতে চেয়েছিল। তাতেও ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই। দেশে কোনো কিছু ঘটলেই তার ওপর ভর করে আন্দোলন করতে চায়।

বৃহস্পতিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত সাংস্কৃতিক উপ-কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে (ধানমন্ডি ৩/এ) এ সভা অনুষ্ঠিত হয়।
ধফাবৎঃরংবসবহঃ

ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনশূন্য হয়ে পড়েছে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে চক্রান্তের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, বেপরোয়াভাবে রাজনীতি করছে বিএনপি। তাদের এখন বেহাল দশা। তাদের দলের নেত্রীর জন্য কোনো আন্দোলনও করতে পারেনি।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছে। তারা চক্রান্ত করতে গিয়ে দুর্বল হয়ে পড়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আমরা বৈঠক করে সমস্যার সমাধান করেছি। সড়ক পরিবহন আইন সঠিকভাবে কার্যকর হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা আওয়ামী লীগে আছে যা অন্য দলে নেই। এখানে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হয়। সমস্যা থাকলে প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়।

এ সময় সাংস্কৃতির উপ-কমিটির সভাপতি আতাউর রহমান, সদস্য সচিব অসীম কুমার উকিল, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, কণ্ঠশিল্পী এস ডি রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫