Skip to content

জনপ্রিয় পপস্টার গো হারার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক ॥
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী গো হারার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জনপ্রিয় কে-পপ গ্রুপ কারা’র সদস্য ছিলেন গো হারা। ২০০৮ সালে তিনি পপ গ্রুপে যোগ দেন। যদিও পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে আসেন এই তারকা।

বিবিসি অনলাইন জানায়, গত সপ্তাহেও একাধিক জায়গায় পারফর্ম করেন ২৮ বছর বয়সী এই কে-পপস্টার। শনিবার (২৩ নভেম্বর) ইনস্টাগ্রামে সর্বশেষ ছবি পোস্ট করেন তিনি। বিছানায় শুয়ে থাকা সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গুড নাইট’।

এদিকে গো হারার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এর আগেও আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গো হারা।

গত এক মাসে আগে আত্মহত্যা করেন আরেক কে-পপ তারকা সুলিও। অনলাইনে হয়রানির শিকার হয়ে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হয়। গো হারা এবং সুলিওর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুজনের সম্পর্ক ছিল বোনের মতো- সুলিওর মৃত্যুর পর এমন মন্তব্য করেছিলেন গো হারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫