Skip to content

নতুন বছরে শাকিরার উপহার

বিনোদন ডেস্ক ॥ আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপগায়িকা শাকিরার নতুন একটি গান। গানটির পাশাপাশি এর মিউজিক ভিডিওর কাজও এরই মধ্যে শেষ হয়েছে।

আসছে নতুন বছরে শ্রোতাদের নতুন অ্যালবাম উপহার দিচ্ছেন শাকিরা। এ অ্যালবামেরই একটি গান প্রকাশিত হবে আগামী জানুয়ারি মাসে। অবশ্য এখন পর্যন্ত অ্যালবাম কিংবা গানটির শিরোনাম প্রকাশ করা হয়নি।

শাকিরার সর্বশেষ একক অ্যালবাম ‘সেল এল সোল’ মুক্তি পেয়েছিল ২০১০ সালে। প্রায় চার বছর বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন ৩৬ বছর বয়সী কলম্বিয়ান এ সংগীত তারকা। নতুন অ্যালবামটি তিনি উৎসর্গ করেছেন তাঁর সঙ্গী স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকেকে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে বিলবোর্ড ডটকম।

যোসেফ কানের নির্দেশনায় নতুন গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন বলে নিশ্চিত করেছেন শাকিরা। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘সম্প্রতি আমার নতুন অ্যালবামের প্রথম গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করলাম। এর নির্দেশনা দিয়েছেন যোসেফ কান।’

প্রসঙ্গত, আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে অ্যান্টোনিও ডে লা রুয়া ও শাকিরা তাঁদের ১১ বছরের প্রেমের ইতি টানেন ২০১০ সালে। সে বছরই বয়সে ১০ বছরের ছোট জেরার্ড পিকের সঙ্গে শাকিরার প্রথম সাক্ষাৎ হয়। তিনি ২০১১ সালের মার্চে স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ডের সঙ্গে প্রেমের বিষয়টি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেন। শাকিরা অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন ২০১২ সালের সেপ্টেম্বরে। চলতি বছরের ২২ জানুয়ারি স্পেনের বার্সেলোনার একটি ক্লিনিকে প্রথম সন্তানের জন্ম দেন শাকিরা। শাকিরা ও জেরার্ড পিকে তাঁদের ছেলের নাম রাখেন মিলান পিকে মেবারক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫