Skip to content

টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম, খেলছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক ॥
বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্স। হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

ইতিমধ্যে টস হয়েছে। তাতে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারত সফরে ইনজুরির কারণে বিপিএলে দলের প্রথম ২ ম্যাচে খেলেননি তিনি। একাদশে ফিরেই টস জিতলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান।

চট্টগ্রাম একাদশে এসেছে ৩ পরিবর্তন। মাহমুদউল্লাহ ছাড়া দলে ফিরেছেন রায়ান বার্ল ও মেহেদী হাসান রানা। আর রংপুরের একাদশে বদল এসেছে চারটি। সুযোগ পেয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন।

আসরে এরই মধ্যে ২টি ম্যাচ খেলেছে চট্টগ্রাম। প্রথমটি জিতলেও দ্বিতীয়টি হেরেছে তারা। রংপুর অবশ্য একটি ম্যাচ খেলেছে। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ১০৫ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস, রায়ান বার্ল, নাসির হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামস, মুক্তার আলী ও মেহেদী হাসান রানা।

রংপুর রেঞ্জার্স একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, জহুরুল ইসলাম অমি, লুইস গ্রেগরি, টম অ্যাবল, নাদিফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫