Skip to content

ফিলিপাইনে নারকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ॥
ফিলিপাইনে নারকেলের তাড়ি খেয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিন শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে অনেকেই একটি ক্রিসমাস পার্টিতে অংশ নিয়েছিলেন। খবর এনডিটিভির।

রাজধানী ম্যানিলার দক্ষিণের দুই প্রদেশ লেগুনা ও কুইজোনে নারকেলের তাড়ি থেকে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। এসব প্রদেশে ছুটির দিনে বা যে কোনো উৎসবে এ ধরনের তাড়ি খাওয়া বেশ জনপ্রিয়।

বৃহস্পতি থেকে শুক্রবার এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। বহু মানুষ অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া দু’জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানানো হয়েছে। এই ঘটনা তদন্ত করবে স্বাস্থ্য দফতর। গত বছর এ ধরনের তাড়ি খেয়ে ২১ মানুষের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫