Skip to content

যানজটের প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ যাত্রাবাড়ী এলাকায় যানজট নিরসন ও দিনের বেলায় ভারী যান চলাচল বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার সকাল ৯ টা ৫০ থেকে এ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যাত্রাবাড়ী চৌরাস্তা অবরোধ করে রাখলে শতশত গাড়ি রাস্তার দু’পাশে আটকা পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সায়দাবাদ বাসস্ট্যান্ড পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ যাত্রাবাড়ী এলাকায় যানজটের কারণে তারা সময় মতো পরীক্ষা কেন্দ্রে-ক্লাসে পৌঁছুতে পারে না। তাই তারা যানজট নিরসন ও দিনের বেলায় ভারী যান চলাচল বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫